February 19, 2026, 1:36 am
Title :
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে সাকিব-মাশরাফিকে নিয়ে চাওয়া জানালেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী ‘আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে’ এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ সংসদ নির্বাচনে ফলের সরকারি গেজেট আজই গাইবান্ধার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও ব্যালট নিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাইবান্ধায় র‍্যাব ১৩ এর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শীত শেষ না হতেই আম গাছে মুকুল উঁকি দিচ্ছে নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ে ৪১৭ কেন্দ্রের মধ্যে ২০১ টি ঝুঁকিপুর্ণ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

  • Update Time : Wednesday, February 18, 2026
  • 7 Time View
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে
9

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এই মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন তারেক রহমান।

মন্ত্রী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমীর খসরু মাহমুদ চৌধুরী—অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়; সালাহউদ্দিন আহমদ—স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মো. জাহিদ হোসেন—মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়; ড. খলিলুর রহমান—পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আউয়াল মিন্টু—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ—ধর্মবিষয়ক মন্ত্রণালয়; মিজানুর রহমান মিনু—ভূমি মন্ত্রণালয়; নিতাই রায় চৌধুরী—সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; খন্দকার আব্দুল মুক্তাদির—বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; আরিফুল হক চৌধুরী—শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; জহির উদ্দিন স্বপন—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; মোহাম্মদ আমিন উর রশীদ—কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়; আফরোজা খানম রিতা—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি—পানিসম্পদ মন্ত্রণালয়; আসাদুল হাবিব দুলু—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মো. আসাদুজ্জামান—আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়; জাকারিয়া তাহের—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; দীপেন দেওয়ান—পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়; আ ন ম এহছানুল হক মিলন—শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)—স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম—ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শেখ রবিউল আলম—সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রী: এম রশিদুজ্জামান মিল্লাত—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; অনিন্দ্য ইসলাম অমিত—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; মো. শরীফুল আলম—বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; শামা ওবায়েদ ইসলাম—পররাষ্ট্র মন্ত্রণালয়; সুলতান সালাউদ্দিন টুকু—কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়; ব্যারিস্টার কায়সার কামাল—ভূমি মন্ত্রণালয়, ফরহাদ হোসেন আজাদ—পানিসম্পদ মন্ত্রণালয়; মো. আমিনুল হক—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন—পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়; হাবিবুর রশিদ—সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়; মো. রাজিব আহসান—সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়; মো. আব্দুল বারী—জনপ্রশাসন মন্ত্রণালয়, মীর শাহে আলম—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)—অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়; ইশরাক হোসেন—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারজানা শারমীন—মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়; শেখ ফরিদুল ইসলাম—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; মো. নুরুল হক নুর (ভিপি নুর)—শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ইয়াসের খান চৌধুরী—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এম ইকবাল হোসেইন—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এম এ মুহিত—স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আহম্মদ সোহেল মঞ্জুর—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ববি হাজ্জাজ—শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম—সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews