April 23, 2026, 8:55 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

মিরপুরে সাকিব ভক্তদের ওপর অতর্কিত হামলা

  • Update Time : Sunday, October 20, 2024
  • 424 Time View
মিরপুরে সাকিব ভক্তদের ওপর অতর্কিত হামলা

মিরপুরে সাকিব ভক্তদের ওপর অতর্কিত হামলা

পূর্ব ঘোষণা অনুযায়ীই দুপুরের পর মিরপুর অভিমুখে রওনা দিয়েছিলেন সাকিব আল হাসানের ভক্তরা। তবে তাঁদের শের-ই বাংলা স্টেডিয়ামের মূল ফটকে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। উপায় না পেয়ে এক নম্বর গেইটের দিকে আন্দোলন অব্যাহত রাখেন সাকিবের ভক্তরা অর্থাৎ ‘সাকিবিয়ানরা’।

তাঁদের আন্দোলনের বিষয়বস্তু ছিল, সাকিবকে দেশে বিদায়ী টেস্ট খেলার সুযোগ করে দেওয়া।

তাঁরা স্লোগান দিতে থাকেন, ‘তুমি কে, আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান।’ ‘কানপুর না মিরপুর, মিরপুর, মিরপুর।’ তাঁদের দাবি, সাকিব দেশের হয়ে অনেক সম্মান বয়ে এনেছেন। তাঁকে তাই দেশের মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেওয়া হোক।

এর আগে বিসিবি বরাবর চার দফা দাবি দিয়েছিলেন তাঁরা। দাবি মেনে নেওয়ার সময় ছিল আজ বেলা ৩টা পর্যন্ত। সেটি পূরণ না হওয়ার কারণেই মূলত মিরপুরে অভিমুখে লং মার্চ নিয়ে হাজির হন তাঁরা। কিছু সময় আন্দোলনের পর হঠাৎ করেই একদল অতর্কিত হামলা করে সাকিবিয়ানদের ওপর।

✪ আরও পড়ুন :সাকিবকে নিয়ে এত ক্ষোভ কেন?

বাঁশ ও লাঠি নিয়ে কয়েকজন লোক এসে তাঁদের উপর হামলা চালায়। হামলার পর সাকিব ভক্তরা স্টেডিয়ামের দুই নম্বর মোড়ের দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের প্রতিহত করে বিপরীত দিক দিয়ে ধাওয়া দেন। তাঁরা সাকিব ভক্তদের লাঠিপেটাও করেন। এতে করে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে দেখা যায় তাঁদের।

সাকিবের নারী ভক্ত মাহফুজা গণমাধ্যমকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবি জানাচ্ছিলাম। অথচ আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে হুট করে কয়েকজন এসে আমাদের উপর হামলা চালায়। তারা হামলাকারীদের প্রতিহত না করে উল্টো আমাদেরকেও ধাওয়া দিয়েছেন।’ এই ব্যাপারে জানতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বক্তব্য দিতে রাজী হননি। পুরো ঘটনার সময় দক্ষিণ আফ্রিকা দল মাঠের ভেতরে অনুশীলন করছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews