April 24, 2026, 12:02 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

মেট্রোরেলে ২০২ পদে নিয়োগ, আবেদন ডাকযোগে আবেদন করুন দ্রুত

  • Update Time : Wednesday, September 4, 2024
  • 430 Time View
মেট্রোরেলে ২০২ পদে নিয়োগ, আবেদন ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে, আবেদন করুন দ্রুত
মেট্রোরেলে ২০২ পদে নিয়োগ, আবেদন ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে, আবেদন করুন দ্রুত

মেট্রোরেলে ২০২ পদে নিয়োগ, আবেদন ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে, আবেদন করুন দ্রুত

শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–১০ প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে মোট ২০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: টিকিট মেশিন অপারেটর

পদসংখ্যা: ১৩৯
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

২. পদের নাম: কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১৩৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

বেতন গ্রেড: ১৬

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডিএমটিসিএলের নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফরমের নমুনা এই লিংক ( ক্লিক করুন ) থেকে ডাউনলোড করতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে ( ক্লিক করুন )

পাওয়া যাবে। খামের ওপর বাঁ দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি-১০ উল্লেখ করতে হবে। প্রার্থীর নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকারের খামের ওপরে লিখে বা টাইপ করে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে। প্রবাসী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে।

আবেদন ফি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ১০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে করে তার মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ৪ সেপ্টেম্বর ২০২৪।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews