April 24, 2026, 7:45 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

যমুনায় ধরা পড়ল ৩৯ কেজি ওজনের বাঘাইড়

  • Update Time : Monday, September 23, 2024
  • 297 Time View
যমুনায় ধরা পড়ল ৩৯ কেজি ওজনের বাঘাইড়

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম কড্ডার মোড় বাজারে বিক্রির জন্য মাছটি তোলা হয়। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে জেলেরা যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় জেলেদের জালে ৩৯ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি কড্ডার মোড় বাজারে তোলার পর দাম চাওয়া হয় ৫০ হাজার টাকা। কিন্তু এত বড় মাছ কেনার লোক না থাকায় মাছটি কেটে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি। এজন্য কেটে বিক্রির সিদ্ধান্ত নিই। প্রতিকেজি ১৩০০ টাকা করে বিক্রি করছি। মাছটি সম্পূর্ণ বিক্রি হলে ৫০ হাজার টাকার মতো পাব।

মাছ কিনতে যাওয়া ইয়াসিন আলী বলেন, দীর্ঘদিন পর কড্ডার মোড় বাজারে এত বড় মাছ উঠেছে। এমন বড় মাছ সব সময় বাজারে দেখা যায় না। মাছটি অনেক বড় হওয়ায় সেটাকে কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে। নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় বলে আমিও এক কেজি কিনেছি।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন  বলেন, যমুনায় মাছ ধরা নিষিদ্ধের সময় নিয়মিত অভিযান পরিচালনা করায় এখন জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।

বড় বাঘাইড় মাছ ধরায় নিষেধ নেই জানিয়ে তিনি বলেন, তবে ১০ সেন্টিমিটারের চেয়ে ছোট হলে সেগুলো ধরা যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews