April 23, 2026, 4:01 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

রায়গঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুটি ভেকু জব্দ

  • Update Time : Tuesday, January 13, 2026
  • 68 Time View
রায়গঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুটি ভেকু জব্দ

রিপোর্ট : রুবেল তালুকদার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধে প্রশাসন কঠোর অভিযান পরিচালনা করেছে। উপজেলার নলকা ও সোনাখাড়া ইউনিয়নে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই অভিযান চালানো হয়।

সোমবার গভীর রাতে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু (এক্সকাভেটর) মেশিন জব্দ করতে সক্ষম হয় প্রশাসন।
অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা, সলঙ্গা থানা ও রায়গঞ্জ থানার পুলিশ সদস্যরা এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, জনস্বার্থে এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা সম্পূর্ণরূপে বন্ধ করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ ও স্বস্তি প্রকাশ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews