রিপোর্ট রুবেল তালুকদার,জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা ও আশপাশের এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি রাজনৈতিক দলের মিছিল করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছালে সংশ্লিষ্টরা মিছিলের বিষয়টি অস্বীকার করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছানোর সময় সমাবেশ প্রায় শেষ হয়ে গিয়েছিল। সরাসরি প্রমাণ না মিললেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে কোনো অভিযোগ গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ ধরনের ঘটনা সম্পর্কে তথ্য পেলে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সচেতন মহলের মতে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। ভোট প্রদান প্রত্যেক নাগরিকের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার—এ অধিকার বাধাগ্রস্ত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।
এ ঘটনায় দায়িত্বশীল ভূমিকা রাখায় রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।