April 23, 2026, 2:09 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

  • Update Time : Monday, January 19, 2026
  • 61 Time View

প্রতিবেদন: জোবায়ের সোহাগ 

বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। দেশের স্বাধীনতা ও রাষ্ট্রগঠনের ইতিহাসে এক অনন্য নাম জিয়াউর রহমান। জন্মদিনে নানা আয়োজনে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি’র নেতা-কর্মীসহ সবস্তরের মানুষ।

‎১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন জিয়াউর রহমান। শৈশব থেকেই শৃঙ্খলা, সাহস ও নেতৃত্বগুণে সবার থেকে আলাদা ছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এক সময় যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে।

‎১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার টানে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। রনাঙ্গনে সৃষ্টি করেন ইতিহাসের এক সাহসী অধ্যায়। একজন দক্ষ সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন জিয়াউর রহমান।

‎স্বাধীনতার পর সামরিক ও প্রশাসনিক ভূমিকা তাকে নিয়ে আসে জাতীয় রাজনীতির কেন্দ্রে। রাষ্ট্রনায়ক হয়ে জিয়াউর রহমান প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের ধারা। রাষ্ট্রগঠনে তার ১৯ দফা দেশের উন্নয়নে এক অনন্য দলিল, খাল খননসহ নানা কর্মসূচি রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রনায়কের সামনে থেকে নেতৃত্ব দেয়ার উজ্জল দৃষ্টান্ত।

‎১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনে গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের নীতিনির্ধারকরা বললেন, বিএনপি’র জন্য এখনো বড় অনুপ্রেরণা জিয়াউর রহমান।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপথগামী সেনার হাতে নিহত হন জিয়াউর রহমান। তার অকাল প্রয়াণে থমকে যায় একটি অধ্যায়। তবে জিয়াউর রহমানের চিন্তা ও আদর্শ আজও বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ও সমকালীন।

‎নানা কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছে বিএনপি। গত ৩০ ডিসেম্বর জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হন তাদের বড় ছেলে তারেক রহমান। ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বেই আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জিয়াউর রহমানের গড়া দল বিএনপি।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে আজ দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটসমূহে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews