April 24, 2026, 11:20 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

শাহবাগ থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

  • Update Time : Saturday, October 11, 2025
  • 68 Time View
শাহবাগ থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

শাহবাগ থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানা এলাকার পৃথক তিনটি স্থান থেকে এক নারীসহ অজ্ঞাতনামা তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫৫ বছর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় ঈদগাহ ময়দান ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, বৃহস্পতবার রাতে শাহবাগের পৃথক স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনজনই ভবঘুরে প্রকৃতির। প্রযুক্তির সহায়তায় তাঁদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

তিনি আরও জানান, গত রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ফুটপাতে এক নারীর মরদেহ পাওয়া যায়, যার বয়স আনুমানিক ৫৫ বছর। একই সময় জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হবে আনুমানিক ৪০ বছর। এরপর রাত ১২টার দিকে শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হবে আনুমানিক ৪০ বছর।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনজনেরই শরীরে পচন ধরেছে। সবাই ভবঘুরে প্রকৃতির। এসব ঘটনায় থানায় তিনটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews