April 24, 2026, 5:56 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয়: মির্জা ফখরুল

  • Update Time : Thursday, September 19, 2024
  • 370 Time View
সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয়: মির্জা ফখরুল

সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয়: মির্জা ফখরুলদেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সাঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা করার সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যে সমস্ত এলাকা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে সেখানেই ওই ক্ষমতা প্রয়োগ করা উচিত। বিষয়টি পুন:বিবেচনা করারও কথা বলেন ফখরুল।

বিএনপির মহাসচিব আরও বলেন, হাসিনা সরকারের জঞ্জাল পরিষ্কার করে সকলের অংশগ্রহণ মূলক নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষ থেকে জেলায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত চারজন পরিবার এবং আহত ৪৩ জনের হাতে নগদ মোট ১৫ লাখ টাকা তুলে দেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews