April 24, 2026, 7:43 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

সিনেমাকে ‘পাপ মুক্ত’ বলা সেই অভিনেতা রাসেল মিয়া গ্রেফতার

  • Update Time : Monday, September 23, 2024
  • 402 Time View
সিনেমাকে ‘পাপ মুক্ত’ বলা সেই অভিনেতা রাসেল মিয়া গ্রেফতার

সিনেমাকে ‘পাপ মুক্ত’ বলা সেই অভিনেতা রাসেল মিয়া গ্রেফতার

বিয়ের ছয় মাস পর ৬৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধোর করার অভিযোগে স্ত্রী সুমাইয়া আফরিন বর্ষার করা মামলায় সেই পাপমুক্ত সিনেমার অভিনেতা রাসেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলী বলেন, গ্রেফতারের পর রাসেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার (২১ সেপ্টেম্বর) সবুজবাগ থানায় রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী বর্ষা। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, “চলতি বছরের ১৬ মার্চ ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয়। বিয়ের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদীকে প্রায় ৫ লাখ টাকা নগদ দিই। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায়ই আমার নিকট যৌতুক বাবদ ৬৫ লাখ টাকা দাবি করে।

আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময়ই যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।”

এজাহারে সুমাইয়া আফরিন আরও বলেন, “আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদীর নির্যাতন সহ্য করে ঘরসংসার করতে থাকি। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ ৬৫ লাখ টাকা দাবি করে। এতে আমি অপারগতা প্রকাশ করায় সে আমাকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করার পর মুগ্দা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়।“

এদিকে রবিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভে রাসেল মিয়ার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সুমাইয়া আফরিন বর্ষা। ওই লাইভে তিনি দাবি করেন, বিয়ের তিন দিন পর থেকেই রাসেল মিয়া যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন শুরু করেন।

প্রসঙ্গত, গত ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ভাইয়ারে’ নামে একটি সিনেমা। যেখানে নায়ক ও পরিচালকের দ্বৈত ভূমিকায় ছিলেন রাসেল মিয়া। সেসময় রাসেলের একটি বক্তব্যেকে কেন্দ্র করে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়। মুক্তির পর এই নায়ক নিজ সিনেমাকে ‘পাপ মুক্ত’ সিনেমা বলে ঘোষণা দেন।

এ ছাড়া “ভাইয়ারে” ছবি দেখলে অজু ভাঙবে না বলেও মন্তব্য করেছিলেন রাসেল মিয়া। এরপর গেল ১৮ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বর্ষার সঙ্গে পরিচয় হয় রাসেল মিয়ার। সেখান থেকেই তাদের সম্পর্ক এবং একটা সময় তারা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু ঝড় উঠেছে তার সেই সংসারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews