April 22, 2026, 11:52 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা

  • Update Time : Sunday, January 11, 2026
  • 99 Time View
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা

সিরাজগঞ্জে এক সাংবাদিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের মহল্লাভিত্তিক বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে সিরাজগঞ্জ শহরের সর্দারপাড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার মধ্যকার সংঘর্ষের জেরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ ও দফায় দফায় সংঘর্ষ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জের ধরেই সর্দারপাড়া এলাকায় অবস্থিত সাংবাদিকের বাড়িসহ আশপাশের আরও দুটি বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না বলেন, “ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়ার মধ্যে দীর্ঘদিন ধরে মারামারি চলছিল। গতকাল থানায় বসে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। আমার বাসা দুই এলাকার সীমান্তে হওয়ায় দুর্বৃত্তরা মূলত আমার বাড়িতে আগুন দেওয়ার উদ্দেশ্যেই হামলা চালায়।”

তিনি আরও জানান, “রাতে দুইটি মোটরসাইকেলে করে ছয়জন এসে আমার বাড়িতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। একই সঙ্গে সামনের আরও দুটি বাড়িতেও পেট্রোল বোমা ছোড়া হয়।”
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পরপরই থানা থেকে একটি পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews