ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় হাসপাতালের বর্তমান পরিবেশ ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কমিটির সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় তিনি হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। বিশেষ করে হাসপাতালের পেছনে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্য দেখে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালটি যেন একটি ডাস্টবিনে পরিণত হয়েছে।
১৯১৭ সালে প্রতিষ্ঠিত ১০০ শয্যার এই সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরেই নানা সংকট বিদ্যমান। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটিতে জনবল ও ওষুধের ঘাটতির পাশাপাশি পরিচ্ছন্নতার অভাব এবং নিরাপত্তা ঝুঁকি রয়েছে। অনেক ক্ষেত্রে গুরুতর রোগীদের এখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সংসদ সদস্য নায়াব ইউসুফ জানান, ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ২০০ রোগী ভর্তি রয়েছে, যার ফলে অনেককে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
বর্জ্য অপসারণের বিষয়ে পৌরসভা ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে নায়াব ইউসুফ বলেন, হাসপাতালের পেছনে বর্জ্যের স্তূপ দেখে মনে হয় এটি কোনো বর্জ্য রাখার স্থান। তিনি আরও বলেন, ১৭ বছরের জঞ্জাল এক দিনে দূর করা সম্ভব নয়, তবে আগামী এক বছরের মধ্যে ফরিদপুরবাসী হাসপাতালের সেবায় ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। তিনি জানান, হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং নতুন অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হয়েছে। বাজেট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য বলেন, আমরা এখন জবাবদিহিতার মধ্যে রয়েছি। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার রাস্তাঘাট ও হাসপাতালের দুরবস্থা দেখা আমাদের দায়িত্ব। জনগণ আমাদের কাছে কৈফিয়ত চাইতেই পারে। আমরা জনগণের সেবায় কাজ করে যাচ্ছি এবং এই সংকট নিরসনে আমরা বদ্ধপরিকর।
সভায় হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, জরুরি বিভাগের সেবার মানোন্নয়ন, ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং চিকিৎসক ও নার্সদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সিভিল সার্জন মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক কাজী ফারুক আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আনিছুর রহমান এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. এহিয়াতুজ্জামানসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসপাতালের সার্বিক অবস্থা নিয়ে তিনি কথা বলেন।
হাসপাতাল চত্বরে আবর্জনা জমে থাকা ও চুরি-ছিনতাইয়ের ঘটনাও প্রায়ই ঘটে বলে স্থানীয় ব্যক্তিদের অভিযোগ।
অথচ ঘুরে দেখলাম, রোগী আছে ২০০।
পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে নার্স, ডাক্তার সবই অপ্রতুল।
এ সংকট দূর করা গেলে ফরিদপুরের স্বর্বস্তরের লোক উপকৃত হবে।’ তিনি জানান, হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আমরা নির্বাচিত সংসদ সদস্য যে এলাকার বাসিন্দা, সে এলাকার যদি এ অবস্থা হয়, তখন জনগণ আমাদের বলবে, “আপনাদের ভোট দিয়েছি, তাহলে আমাদের এ দুরবস্থা কেন হাসপাতালের–রাস্তাঘাটের?” এটা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।



