সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার (৭ আগস্ট) বিকেলের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। অর্থাৎ, গত একদিনে মোট ১ হাজার ২১৮ জন শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৬৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৯৬ জন মারা গেছেন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে।
একই সময়সীমার মধ্যে সারা দেশে মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪০ জনে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে এই রোগের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত



