বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় উৎসাহ প্রদান ও গবেষণার মানোন্নয়নে অনুদান দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬–২০২৭ অর্থবছরে প্রমোশনাল এবং একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট—এই দুই ক্যাটাগরিতে গবেষণা প্রকল্পের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষকরা প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। আগামী ২২ নভেম্বরের মধ্যে অনলাইনে প্রকল্পের প্রস্তাব জমা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২টি ভাষা শেখার সুযোগ।
অনুদানের আর্থিক পরিমাণ
গবেষণার বিষয়বস্তু ও শাখার ওপর ভিত্তি করে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
- প্রমোশনাল গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ৭ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ ৫ লাখ টাকা।
- একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ ৮ লাখ টাকা।
প্রয়োজনীয় যোগ্যতা
আবেদনকারীদের প্রকল্পের ধরন অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে
- প্রমোশনাল গবেষণা প্রকল্প: আবেদনকারীকে পূর্ণকালীন প্রভাষক বা সহকারী অধ্যাপক হতে হবে। পাশাপাশি স্বীকৃত ইনডেক্সড জার্নালে অন্তত দুটি প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।
- একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: আবেদনকারীকে পূর্ণকালীন সহযোগী অধ্যাপক বা অধ্যাপক হতে হবে এবং স্বীকৃত ইনডেক্সড জার্নালে অন্তত পাঁচটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। এক্ষেত্রে কমপক্ষে দুটি প্রবন্ধে আবেদনকারীকে করেসপন্ডিং বা লাস্ট অথর হিসেবে যুক্ত থাকতে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ শর্তাবলি
- প্রতিটি গবেষণা প্রকল্পের মেয়াদ হবে এক বছর।
- একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে প্রস্তাব জমা দিতে পারবেন না।
- ইউজিসির অর্থায়নে চলমান কোনো প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত নতুন আবেদনের সুযোগ নেই।
- গবেষণার ব্যয় নির্বাহ ও বাস্তবায়ন কার্যক্রমে ইউজিসির প্রণীত নীতিমালার শর্তাবলি যথাযথভাবে মানতে হবে।
অনলাইনের মাধ্যমে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। সরাসরি বা অন্য কোনো মাধ্যমে পাঠানো প্রস্তাব গ্রহণ করা হবে না। প্রকল্পের বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে ইউজিসির সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নেওয়া যাবে। ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা।
গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির প্রস্তুতিতে হার্ভার্ডের বিশ্ববিদ্যালয়ের বিনা মূল্যের অনলাইন কোর্স।
- আবেদনে কী কী যোগ্যতা প্রয়োজন।
- নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে।



