রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করল বিএনপি

, বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পর নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে দলের পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে পরামর্শ করে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। ইতোমধ্যে নির্বাচনের জন্য ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। এরপর ১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত।

সবশেষে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আপাতত নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী প্রশাসনিক কার্যক্রম ও হালনাগাদ তথ্য পর্যায়ক্রমে গণমাধ্যমকে জানানো হবে। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদ অধিবেশনের নির্ধারিত স্থান ও সময় অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

আপাতত কেবল নির্বাচনের তফসিলই প্রকাশ করা হলো, পরবর্তীতে হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে বলে জানান সচিব।

কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত