আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে ৫০তম বিসিএস মৌখিক পরীক্ষা। প্রতিটি বিসিএস মৌখিক পরীক্ষায় প্রশ্নের একটি নির্দিষ্ট ধরন থাকে, যা সময়ের সঙ্গে, কর্মকমিশনের সদস্য পরিবর্তনের সঙ্গে এবং সরকারের নীতি ও কর্মপরিকল্পনার সঙ্গে পরিবর্তিত হয়। পূর্বের বিসিএস মৌখিক পরীক্ষার সঙ্গে চলতি বিসিএস মৌখিক পরীক্ষার প্রশ্নের ধরনের পার্থক্য বিশ্লেষণ করে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ৪৭তম বিসিএস মৌখিক পরীক্ষার প্রশ্নগুলো দেখুন। বোর্ড ও ক্যাডারভিত্তিক প্রশ্নগুলো বিশ্লেষণ করুন ও কয়েকজন মিলে গ্রুপ স্টাডি করে উত্তর প্রস্তুত করুন।
বিসিএস ভাইভাতে বাংলা ও ইংরেজি যেসব প্রশ্ন সচরাচর করা হয়, সেগুলোর উত্তর অন্যদের মতো বা গাইড বই থেকে মুখস্থ না করে নিজে নোট করুন ও বাসায় বলার চর্চা করুন। যেমন- নিজের পরিচয়, জেলার বর্ণনা, ভাইভা বোর্ডের আগের রাতের কার্যক্রম, অমুক ক্যাডার কেন প্রথম পছন্দ, অনার্স সাবজেক্টের সঙ্গে ক্যাডার চয়েসের মিল, নিজের নামের অর্থ এবং নিজের নামে কোনো স্বনামধন্য ব্যক্তিত্ব থাকলে তাঁর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে রাখা জরুরি।
৪০তম বিসিএস থেকে ইনফরমেটিভ প্রশ্নের পাশাপাশি অসংখ্য এনালাইটিক্যাল, সিচ্যুয়েশনাল ও সাইকোলজিক্যাল প্রশ্ন করা হচ্ছে। এ ক্ষেত্রে ২/৩ মাসের মৌখিক পরীক্ষার প্রস্তুতির চেয়ে আপনার বুদ্ধিমত্তা, সারা জীবনের শিক্ষা ও কথা বলার সাবলীলতা বেশি কাজে দেয়। যেমন- ‘চাকরি পেলে সৎ থাকবেন প্রমাণ দিন’—এই প্রশ্নের উত্তরে আপনার জীবনের সততার কোনো বাস্তব দৃষ্টান্ত তুলে ধরতে পারেন। এ ছাড়া ‘ভিক্ষুক কীভাবে ট্যাক্স দেয়?’, ‘আঠারো হাজার আঠারো শ আঠারো অঙ্কে লিখো’ বা ‘Suppose I am an US investor, convince me to invest in your country’—এ ধরনের প্রশ্নগুলো মাথায় রেখে ভাইভা বোর্ড মোকাবিলা করতে হবে।
আপনার প্রথম পছন্দ প্রশাসন ক্যাডার হলে ‘নারী দিবসে জেলা প্রশাসকের বক্তব্য’, পুলিশ ক্যাডার হলে ‘মাদকবিরোধী অনুষ্ঠানে পুলিশ সুপারের বক্তব্য’ বা সাধারণ শিক্ষা ক্যাডার হলে ‘ডেমো ক্লাস’ নেওয়ার মতো উপস্থিত বক্তব্য দেওয়ার প্রস্তুতি রাখা প্রয়োজন। গতানুগতিক প্রস্তুতির পাশাপাশি এসব বিষয়ে তথ্য, উপস্থাপনা ও মানসিক প্রস্তুতি রাখা অত্যন্ত জরুরি। নতুন সরকার, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আপনার পছন্দের ক্যাডার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারের গত ৬ মাসের উন্নয়ন এবং আগামীর কর্মপরিকল্পনা সম্পর্কে সরকারি ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করুন।
আপনার ক্যাডার পছন্দক্রমের তালিকার প্রথম ৩টি ক্যাডার সম্পর্কিত তথ্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। প্রশাসন ক্যাডার হলে জনপ্রশাসনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব, ক্যাডারের পদসোপান, প্রতিটি পদের দায়িত্ব, ভূমি–সম্পর্কিত ধারণা এবং সংশ্লিষ্ট আইন যেমন দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি ও মোবাইল কোর্ট আইন সম্পর্কে জানতে হবে। পুলিশ ক্যাডার হলে পদসোপান, দায়িত্ব, পুলিশ আইন, পুলিশ রেগুলেশন অব বেঙ্গল, পুলিশ সংস্কার কমিশন, পুলিশকে জনবান্ধব করার উপায় ও আধুনিকায়ন সম্পর্কে ধারণা নিতে হবে। স্বাস্থ্য ক্যাডার হলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা পদ্ধতি, রেফারেল সিস্টেম, বিভিন্ন রোগ ও চিকিৎসা, মেডিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর ব্যবহার ও স্যালাইনের কম্পোজিশন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
বাংলাদেশ ও আন্তর্জাতিক সমসাময়িক ইস্যু, যেমন সরকারের সাম্প্রতিক পদক্ষেপ, সামাজিক নিরাপত্তা কার্ডের সুবিধাদি, জাতীয় বেতন স্কেল, জুলাই গণহত্যার বিচার কার্যক্রম, প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও চুক্তি এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক সম্পর্কে সঠিক তথ্য জানা থাকা জরুরি। এ ছাড়া বিশ্বকাপ ফুটবল-২০২৬, রোহিঙ্গা প্রত্যাবর্তন, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, রাশিয়া-ইউক্রেন সম্পর্ক এবং অর্থনৈতিক ও জলবায়ু সম্মেলন প্রভৃতি বিষয়গুলো গুরুত্বসহকারে জানতে হবে। মৌখিক পরীক্ষার দিন গুরুত্বপূর্ণ সংবাদপত্রের শিরোনামে চোখ বুলিয়ে নিতে হবে, কারণ ভাইভার দিনের সংবাদপত্র বা বোর্ডের টিভি স্ক্রিন থেকেও প্রশ্ন করা হতে পারে।
দেশের ঐতিহাসিক ও স্বনামধন্য ব্যক্তিত্ব যেমন- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক উপদেষ্টা ড.
ভাইভা বোর্ডে নিজের নামের অর্থ, আপনার নামে স্বনামধন্য ব্যক্তি, আপনার জন্মতারিখ বা সালের গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্ম ও ঘটনা; আপনার স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানপ্রধানের নাম, সেখানে পড়াশোনা করা বিখ্যাত ব্যক্তি, ও অন
একজন ভাবি সরকারি কর্মকর্তা হিসেবে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের ধারণা রাখা ও এর বিশ্লেষণ দক্ষতা যাচাই করা হতে পারে।
মুহাম্মদ ইউনূস, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মেজর জেনারেল আতাউল গণি ওসমানীসহ মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস ও উন্নয়নের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিত্ব, তাঁদের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।
যেকোনো রাজনৈতিক প্রশ্নোত্তরে ও ইতিহাস বিশ্লেষণে বিচক্ষণ দৃষ্টিভঙ্গিতে উত্তর প্রদান করতে হবে।
ভাইভা বোর্ডে নিজের নামের অর্থ, আপনার নামে স্বনামধন্য ব্যক্তি, আপনার জন্মতারিখ বা সালের গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্ম ও ঘটনা; আপনার স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানপ্রধানের নাম, সেখানে পড়াশোনা করা বিখ্যাত ব্যক্তি, ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়; আপনার নিজ জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য, জেলার উপজেলা সংখ্যা, বিখ্যাত ব্যক্তি, নদী, দর্শনীয় স্থান, সংসদের আসন ও সংসদ সদস্যদের নাম; আপনার অনার্সে পঠিত বিষয়ের কোর্সগুলোর নাম ও
*লেখক: রবিউল আলম লুইপা, বিসিএস, সাধারণ শিক্ষা



