ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ: রিলেশনশিপ ম্যানেজার পদে আবেদনের সুযোগ

, চাকরি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ: রিলেশনশিপ ম্যানেজার পদে আবেদনের সুযোগ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের ইম্পেরিয়াল ব্যাংকিং ডিভিশনে ‘রিলেশনশিপ ম্যানেজার (এসও-এফএভিপি)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে দায়িত্ব পালন করতে হবে।

আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ভবিষ্যতে পদোন্নতির জন্য ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা (জেএআইবিবি বা এআইবিবি) পাস করা বাধ্যতামূলক।

ব্যাংকিং খাতে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। তবে প্রায়োরিটি ব্যাংকিংয়ের রিলেশনশিপ ম্যানেজমেন্ট পদে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের প্রায়োরিটি ব্যাংকিং ব্যবসায়িক কার্যক্রম, পরিচালনা ও গ্রাহকের চাহিদা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এছাড়া ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, চাপ সামলানোর দক্ষতা, পরিকল্পনা প্রণয়ন, সমস্যা সমাধান ও কার্যকর যোগাযোগে পারদর্শী হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের ব্যক্তিগত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, মেকার বা চেকার হিসেবে অপারেশনাল দায়িত্ব পালন, ঝুঁকি ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে। পাশাপাশি পোর্টফোলিও ব্যবস্থাপনা, নতুন গ্রাহক সংগ্রহ, বিদ্যমান গ্রাহক ধরে রাখা এবং সেবার মাধ্যমে সন্তুষ্টি নিশ্চিত করা তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। আগ্রহী প্রার্থীরা বিডি জবস ও ইউসিবি ব্যাংকের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।