ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা

, চাকরি

ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগের জন্য ‘সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির মূল তথ্য ও কর্মপরিধি

  • প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
  • পদের নাম: সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)।
  • চাকরির ধরন: ফুলটাইম।
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
  • মূল দায়িত্ব: শাখায় আসা গ্রাহকদের স্বাগত জানানো, প্রয়োজনীয় সেবা সম্পর্কে তথ্য প্রদান, গ্রাহক লাইনে শৃঙ্খলা বজায় রাখা, সঠিক কাউন্টারে সেবা নিতে সহায়তা করা এবং ব্যাংকের বিভিন্ন অ্যাপ ও এটিএম ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করা। এছাড়া অ্যাকাউন্ট খোলা ও ফরম পূরণে গ্রাহকদের সহযোগিতা করা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
  • অভিজ্ঞতা: ফ্রেশ গ্র্যাজুয়েট বা নতুনদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। তবে কাস্টমার সার্ভিস, হসপিটালিটি, ব্যাংকিং বা আর্থিক সেবা খাতে ৬ মাস বা তার বেশি সময়ের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • অন্যান্য দক্ষতা: ইংরেজিতে সাবলীল যোগাযোগ দক্ষতা, কম্পিউটার ও এমএস অফিসের ওপর ভালো দখল থাকতে হবে। কাস্টমার সার্ভিসের প্রতি বিশেষ আগ্রহ থাকা আবশ্যক।

বেতন ও অন্যান্য সুবিধা

  • বেতন: মাসিক সাকল্যে বেতন ৩১ হাজার টাকা।
  • সুবিধাদি: উৎসব ও পারফরম্যান্স বোনাস, চিকিৎসাভাতা এবং ছুটির সুবিধাসহ ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
  • স্থায়ী হওয়ার সুযোগ: ১৮ মাস পর পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ রয়েছে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ইস্টার্ন ব্যাংকের নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির আরও তথ্য: এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে এত বেশি আবেদন, এবার হবে পুনর্মূল্যায়নও।
  • চাকরির আরও তথ্য: সরকারিভাবে হংকংয়ে কর্মী নিয়োগ, মাসিক বেতন প্রায় ৮০ হাজার।