গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল তুরস্ক, মিসর ও কাতার

, বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল তুরস্ক, মিসর ও কাতার

গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার। বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশ তিনটি স্পষ্টভাবে জানিয়েছে, ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলি মেনে চলতে হবে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে যা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

মধ্যস্থতাকারী দেশগুলোর মতে, এই ধরনের হামলা গাজায় চলমান সংঘাত নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। বিশেষ করে যখন সংঘাত অবসানে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে, তখন ইসরায়েলি হামলার তীব্রতা সেই উদ্যোগকে দুর্বল করে দিচ্ছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘বোর্ড অব পিস’ ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে গঠনমূলক অগ্রগতি অর্জিত হচ্ছিল, যা বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংঘাতের বিস্তার রোধ এবং যুদ্ধবিরতি কার্যকর রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় ও বোর্ড অব পিসকে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার।