কাতারে ‘বাংলাদেশ শেফ কমিউনিটি’র যাত্রা শুরু

, বাংলাদেশ

কাতারে ‘বাংলাদেশ শেফ কমিউনিটি’র যাত্রা শুরু

কাতারের বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলে কর্মরত বাংলাদেশি শেফদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ শেফ কমিউনিটি কাতার’ নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

৪৪ সদস্যের নতুন কমিটি

দোহার ঘরোয়া রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে ৪৪ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির তালিকা প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন। ঘোষিত এই কমিটিতে মো. আলী হোসেনকে সভাপতি এবং জয়নুল আবেদিনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের অতিথি ও বক্তারা

মাহমুদ ফয়সালের সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাহান সাজু, আমিনুল হক, বেলায়েত হোসেন আরজু, কাউছার হোসেন এবং সংগঠনের প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম চয়ন। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান রাসেল, অহিদুল ইসলাম, মিরাজ হোসেন এবং উপদেষ্টা শাহজালাল ও জসিম উদ্দিন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি শেফরা কাতারের আতিথেয়তা ও খাদ্যশিল্পে নিজেদের অবস্থান মজবুত করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবেন।