দিল্লিতে আবারও আটক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ

, বিশ্ব

দিল্লিতে আবারও আটক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ

ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে আবারও আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির সেন্ট্রাল পার্কে পূর্বঘোষিত একটি পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার ঠিক কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী। বিক্ষোভে যোগ দেওয়ায় ইমরানকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ। পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী।

এর আগে গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দর থেকেও অভিজিৎকে আটক করেছিল পুলিশ। পরদিন মুক্তি পেয়ে তিনি তার পরিবারের কাছে যান। আগের দিনই বার্ধক্যজনিত কারণে তার দাদি মারা গিয়েছিলেন।

ককরোচ জনতা পার্টির দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস যন্তরমন্তরে পতাকা ওড়াতে গিয়ে গ্রেপ্তার ও পরবর্তীকালে রিমান্ডে নেওয়ার মুখোমুখি হন। তাদের এই গ্রেপ্তারের প্রতিবাদ জানাতেই শুক্রবার সেন্ট্রাল পার্কে পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

এর আগে গত ১০ অক্টোবর যন্তরমন্তরে জড়ো হওয়ার কথা থাকলেও পুলিশ সেখানে কাউকেই যেতে দেয়নি। ওই দিন অভিজিৎ, আশুতোষ ও সৌরভ তিনজনকেই আটক করা হয় এবং পরদিন তারা মুক্তি পান। পরে গত ১৩ অক্টোবর যন্তরমন্তরে গিয়ে আবারও পতাকা ওড়ান আশুতোষ ও সৌরভ, যার পরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে। বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড।

অভিজিৎকে নতুন করে আটকের আগে তার দিল্লির বাড়িতে গিয়ে পুলিশ সতর্কবার্তা দেয়। সেখানে তাকে জানানো হয় যে সেন্ট্রাল পার্কে যেকোনো ধরনের সমাবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ স্পষ্ট করে দেয় যে নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখানে গেলে তা আইন অমান্য হিসেবে গণ্য হবে। পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত। মাঝ আকাশে হাইজ্যাকের আতঙ্ক, জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার।

পুলিশি হুঁশিয়ারি সত্ত্বেও অভিজিৎ জাতীয় পতাকা নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নেয়। টেসলার উড়ন্ত গাড়ি, রূপকথা যেন বাস্তব।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ককরোচ পার্টির তরুণ সমর্থকরা। তাদের অভিযোগ, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দিতে কয়েক কোটি মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তারা জানান, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৭০ লাখ মানুষের নাম তালিকা থেকে বাতিল করা হয়েছিল, যা নির্বাচন শেষে আবার যোগ করা হয়। ভারতের তরুণদের আন্দোলন রূপ নিচ্ছে সরকার পতনের এক দফায়। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ আরও এক পুরস্কার পেলেন ড. ইউনূস।