কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ পদে নিয়োগ: আবেদন শুরু ৩১ আগস্ট

, চাকরি

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ পদে নিয়োগ: আবেদন শুরু ৩১ আগস্ট

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন শূন্য পদে মোট ২৬ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

পদ ও যোগ্যতা

  1. কম্পিউটার অপারেটর: পদসংখ্যা ২। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
  2. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: পদসংখ্যা ৪। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। এছাড়া ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা আবশ্যক।
  3. ক্যাশিয়ার: পদসংখ্যা ১। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা ৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের প্রতি মিনিটে মুদ্রাক্ষরে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন।

৫. অফিস সহায়কের ১৩টি শূন্য পদের জন্য বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)। এই পদের জন্য মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা ও আবেদন প্রক্রিয়া

আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে ৩১ আগস্ট ২০২৬ সকাল ১০টায় এবং আবেদনের শেষ সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা। ১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে। চাকরির আরও তথ্য: প্রতিষ্ঠানটি ৫টি ক্যাটাগরিতে মোট ২৬ জনকে নিয়োগ দেবে। চাকরির আরও তথ্য: পদের নাম, সংখ্যা ও যোগ্যতা ১। চাকরির আরও তথ্য: চাকরিতে বেতন বাড়াতে আসলে কী করতে হবে। চাকরির আরও তথ্য: পিএসসির নতুন চেয়ারম্যান কে হচ্ছেন—আলোচনায় আমলা, সদস্য না অন্য কেউ।