রাজধানীর ফার্মগেটে অবস্থিত তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সোয়া চারটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, আটককৃতদের তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তাদের আসার কথা রয়েছে।



