আন্তর্জাতিক রিয়েল এস্টেট ও অবকাঠামো খাতের একটি উচ্চপর্যায়ের চার সদস্যের প্রতিনিধিদল সম্প্রতি দেশের অন্যতম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছে। গত শুক্রবার সরেজমিনে প্রকল্পটি ঘুরে দেখার মাধ্যমে তারা এর সামগ্রিক অবকাঠামো সম্পর্কে ধারণা নেন। রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিদর্শনকারী দলে ছিলেন থাইল্যান্ডের এফআইএবিসিআইয়ের সভাপতি সোপন পর্নচোকচাই, প্রিমিয়ার হোমস আরই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্লেটন ওয়েড, এফআইএবিসিআই (থাইল্যান্ড, ফুকেট) সভাপতি সালভাতোর পারিসি এবং অ্যাসেট এক্স প্রোপার্টি কোম্পানি লিমিটেডের এমডি লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ। রূপায়ণ সিটি উত্তরায় তাদের স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান হাবিব।
প্রতিনিধিদলটি প্রকল্পটির পরিকল্পিত অবকাঠামো, আধুনিক নিরাপত্তাব্যবস্থা, বিস্তৃত সবুজ এলাকা এবং উন্মুক্ত পরিসর পর্যবেক্ষণ করেন। এছাড়া আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং সমন্বিত কমিউনিটি জীবনধারা সম্পর্কেও তারা বিস্তারিত অবহিত হন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা রূপায়ণ সিটি উত্তরার সবুজ ও খোলামেলা পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রকল্পের এই পরিকল্পিত সবুজ স্থান ও উন্মুক্ত পরিসরগুলো শিশুদের স্বাভাবিক বিকাশে যেমন সহায়তা করবে, তেমনি বাসিন্দাদের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।



