সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

, ব্যাংক

সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

সিটি ব্যাংক পিএলসি তাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ (এফআইসিসি) বিভাগে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ হিসেবে নতুন জনবল নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

চাকরির মূল তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি।
  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ।
  • চাকরির ধরন: ফুলটাইম।
  • কর্মস্থল: ঢাকা।

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি।
  • অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে অন্তত ২ থেকে ৬ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • অন্যান্য দক্ষতা: ট্রেড ফাইন্যান্স ও ব্যাংকিংয়ের ওপর মৌলিক জ্ঞান থাকা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। প্রার্থীদের ইংরেজিতে সাবলীল যোগাযোগ, শক্তিশালী সমন্বয় দক্ষতা এবং এমএস অফিস প্যাকেজের (এক্সেল, ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট) কাজ জানা জরুরি।
  • বিশেষ দ্রষ্টব্য: সিভিতে প্রাসঙ্গিক দক্ষতা উল্লেখ থাকলে চাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

দায়িত্বসমূহ

নির্বাচিত প্রার্থীকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে পেশাদার সম্পর্ক বজায় রাখতে হবে। এফআইসিসি টিমকে ট্রেড ফাইন্যান্স ব্যাংকিং কার্যক্রমে সহায়তা প্রদান, এলসি ইস্যুকারী ব্যাংকগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখা, সুইফট সংক্রান্ত বিষয় সমন্বয় করা এবং বকেয়া বিল পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এছাড়া গ্রাহক ও ব্যাংকের তথ্যের গোপনীয়তা রক্ষা করাও এই পদের অন্যতম শর্ত। চাকরির আরও তথ্য: গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আলোচনায় নতুন তিন বিশ্ববিদ্যালয়ও।

আবেদন প্রক্রিয়া

  • আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির আরও তথ্য: বয়সসীমা: ২৬ থেকে ৩৫ বছর।
  • চাকরির আরও তথ্য: আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।