বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বেড়েছে সবজি ও চালের দাম

, ব্যাংক

বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বেড়েছে সবজি ও চালের দাম

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকে সারা দেশে ঝরছে বৃষ্টি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়েছে। শুক্রবার (২০ নভেম্বর) মোহাম্মদপুর, নিউমার্কেট ও হাজারীবাগের বাজারগুলোতে গিয়ে দেখা যায়, বিরূপ আবহাওয়ার কারণে ক্রেতাদের উপস্থিতি বেশ কম, যার প্রভাব পড়েছে সামগ্রিক বেচাকেনায়।

বাজারে শীতকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তিন দিন আগে যে ফুলকপি ৩০ থেকে ৩৫ টাকায় পাওয়া যেত, তা এখন ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। শিমের দাম ৫০ টাকা থেকে বেড়ে ৭০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া টমেটোর কেজি ১২০-১৩০ টাকা থেকে বেড়ে ১৪০-১৫০ টাকায় উঠেছে। নতুন আলুর কেজি এখন ১২০ টাকা। অন্যান্য সবজির মধ্যে বেগুন ও করলা ৬০-৭০ টাকা, বরবটি ৮০-১০০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা এবং কাঁচামরিচ ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাউ ও জালি কুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

চাল ও নিত্যপণ্যের বাজারেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। সরবরাহ সংকটের অজুহাতে গত ১৫ দিনে নাজিরশাইল চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা এবং মিনিকেট চালের দাম ১ থেকে ২ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে নাজিরশাইল ৮৫-৯০ টাকা, রসিদ ব্র্যান্ডের মিনিকেট ৬৫ টাকা, ডায়মন্ড মিনিকেট ৭৫ টাকা এবং মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রি-২৮ ও ব্রি-২৯ চালের কেজি ৫৮-৬০ টাকা এবং খোলা পোলাওয়ের চাল ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। চালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এভাবে বাড়তে থাকলে সংসারের হিসাব মেলানো কঠিন হয়ে পড়ে।

মাছের বাজারে চাষের রুই মাছ ৩০০-৩৫০ টাকা, কাতল ৪২০-৪৫০ টাকা এবং কালিবাউশ ৪৫০-৫০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। চাষের পাঙাস ১৮০-২০০ টাকা, তেলাপিয়া ২০০-২৫০ টাকা এবং মাঝারি আকারের কৈ মাছ ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি শিং মাছের কেজি ৭০০-৮০০ টাকা, বড় পাবদা ৪০০-৪৫০ টাকা এবং চিংড়ি আকারভেদে ৮০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ছোট মাছ ও মলা ৬০০-৭০০ টাকা, টেংরা ৫০০-৬০০ টাকা, রূপচাঁদা ১৪০০-১৫০০ টাকা এবং ইলিশ ২০০০-২২০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। বোয়াল মাছের দাম ৭০০-৮০০ টাকা কেজি।

তবে মুরগি ও ডিমের বাজারে সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের ডজন ১৩০-১৪০ টাকা। পেঁয়াজ ৫০ টাকা, দেশি রসুন ১৪০-১৫০ টাকা, আদা ১৫০-১৬০ টাকা এবং সাধারণ আলু ২০-২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে চাল কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মোস্তাফিজুর রহমান আক্ষেপ করে জানান, আয়ের সাথে খরচের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে। আগে যে ব্রি-২৮ চাল ৫৭ টাকায় কিনতেন, এখন তা ৬০-৬২ টাকা গুনতে হচ্ছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানো জরুরি বলে তিনি মনে করেন। আগে যে ব্রি-২৮ চাল ৫৫ থেকে ৫৭ টাকা কেজি দরে কিনতাম, এখন তা কিনতে হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়।

সবজি কিনতে আসা গৃহিণী শাহনাজ আক্তার বলেন, শীতের মৌসুমে সবজির দাম কমার প্রত্যাশা থাকলেও উল্টোটা ঘটছে। মাছ-মাংসের দাম বেশি হওয়ায় সবজির ওপরই নির্ভরশীল হতে হয়, কিন্তু সেখানেও দামের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবারের সবার জন্য প্রতিদিনই কিছু না কিছু সবজি কিনতে হয়। আবার দাম বেশি হওয়ায় ক্রেতারাও পরিমাণে কম কিনছেন।

বাজার পরিস্থিতি নিয়ে বিক্রেতারা জানান ভিন্ন কথা। রায়েরবাজারের সবজি বিক্রেতা মিরাজুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে ক্রেতা নেই, বিক্রি একদম কম। সবজি নিয়ে বসে থেকেও লাভ হচ্ছে না, উল্টো পচন ধরার ভয় রয়েছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রিও কম হচ্ছে বলে জানিয়েছে ন বিক্রেতারা। বিক্রি কম হলে এসব সবজি নষ্ট হওয়ারও আশঙ্কা থাকে। সব মিলিয়ে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই চাপে আছি।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিক্রেতা হানিফ বেপারি জানান, তারা নিজেরা ইচ্ছা করে দাম বাড়ান না। আড়তে দাম বাড়লে এবং পরিবহন খরচ যোগ করলে বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় থাকে না। বৃষ্টি ও জেলায় আন্দোলনের কারণে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারেই সবজির দাম বেশি, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। আয় তো আর প্রতিদিন বাড়ছে না, অথচ বাজারে খরচ বাড়ছে। আমরা বেশি দামে কিনলে কম দামে বিক্রির সুযোগ থাকে না।