বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীন ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে নবম গ্রেডের সিনিয়র অফিসার নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
পরীক্ষা সংক্রান্ত তথ্য
- পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার, ৯০৩টি শূন্য পদ।
- পরীক্ষার তারিখ: ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার)।
- পরীক্ষার সময়: সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত (২ ঘণ্টা)।
- পরীক্ষার মান: ২০০ নম্বরের লিখিত পরীক্ষা।
- পরীক্ষার কেন্দ্র: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের তালিকা, কেন্দ্রসহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনাবলি বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।
এ বিষয়ে কোনো সহযোগিতার প্রয়োজন হলে প্রার্থীদের [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
- নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে।



