‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকালে বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ১৬০ কেজি রুই, ১২০ কেজি কাতলা, ৮০ কেজি মৃগেল ও ৪০ কেজি কালিবাউস মাছের পোনা ছাড়া হয়।
অনুষ্ঠানটিতে প্রেসিডেন্টের সামরিক সচিব, প্রেস সচিব ও জন বিভাগের সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এতে অংশ নেন। পোনা অবমুক্তকরণের পর দেশ ও জাতির সামগ্রিক সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মোনাজাত পরিচালনা করেন।



