দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী, এই সময়ে রোগটির উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ১৫৫ জন এবং ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৯৯৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৬ জন। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে এক জন মারা গেছে।



