চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক

, বাংলাদেশ

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক

চাঁদপুর জেলায় কিশোর গ্যাং এবং উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান পরিচালনা করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই অভিযানে মোট ৩৭০ জনকে আটক করা হয়েছে। জেলার আটটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এই বিশেষ কার্যক্রম চালায়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রবণতা দমনে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই অভিযান চালানো হয়। বর্তমানে আটককৃতদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের মধ্যে যারা মাদক ব্যবসা, সেবন, মারামারি বা চাঁদাবাজির মতো সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানায়, আটককৃতরা সুনির্দিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িত কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।