আইনশৃঙ্খলা উন্নতিতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

, বাংলাদেশ

আইনশৃঙ্খলা উন্নতিতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ গড়তে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি জ্বালানি সরবরাহসহ সব ধরনের প্রয়োজনীয় উপাদান নিয়ে কাজ করছে সরকার। বুধবার দুপুরে সিলেটের সুরমা নদীর তীরবর্তী সদরখলা এলাকায় নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাজারে ভোজ্যতেলের দাম প্রসঙ্গে মন্ত্রী জানান, সব বিষয় যাচাই-বাছাই করার পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সুরমা নদী পর্যায়ক্রমে ড্রেজিং করা হবে এবং নদীর তীরবর্তী সংস্কার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দেশে কিশোর গ্যাংয়ের প্রভাব ও অপরাধ রোধে সরকারের কৌশল সম্পর্কে তিনি বলেন, মাদক এবং অনলাইন গ্যাম্বলিং বা জুয়া বন্ধ করতে পারলে কিশোর গ্যাংয়ের তৎপরতা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। সরকার ইতোমধ্যে এ সংক্রান্ত আইনও প্রণয়ন করেছে বলে তিনি উল্লেখ করেন।