দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

, স্বাস্থ

দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সারা দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে নিশ্চিত হামে দুইজন এবং হামের উপসর্গ নিয়ে আরও দুইজন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৪০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১,০৩৬ জন শিশু মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ের ব্যবধানে দেশে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১,৩৯০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১১০ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২২,০২০ জনে পৌঁছেছে। এছাড়া নতুন করে ১,২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, যার ফলে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,০০,২৯৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১,৭৭,৬৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১,৭০,৪৭৩ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২০ জনে।