ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে ৩০ জন নিয়োগ

, চাকরি

ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে ৩০ জন নিয়োগ

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অধীনে জনবল নিয়োগের লক্ষ্য নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির ব্রাঞ্চ ম্যানেজার পদে মোট ৩০ জন কর্মী নিয়োগ করা হবে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা শুরুর মাস থেকেই ৪৬,০০০ টাকা বেতন সুবিধা পাবেন। চাকরির ধরন অনুযায়ী এটি একটি ফুল-টাইম পদ এবং এর শিক্ষানবিশকাল ৬ মাস নির্ধারিত রয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের ক্যারিয়ার লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে ২০ অক্টোবর ২০২৬ তারিখের বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০। আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬ (বিকেল ৫:০০টা পর্যন্ত)।

আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করা থাকতে হবে। পাশাপাশি এমআরএ ও পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং এনজিও খাতে সব মিলিয়ে ন্যূনতম ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ও মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার) থাকা বাধ্যতামূলক। প্রার্থীর অবশ্যই মোটরসাইকেল চালানোর সক্ষমতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে (ইএসডিওর যেকোনো কর্মস্থল)। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।

নিয়োগপ্রাপ্ত কর্মীরা মূল বেতনের বাইরেও নানা ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন। এর মধ্যে বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ), গ্র্যাচুইটি, বিমা সুবিধা, মোবাইল বিল, জ্বালানি ভাতা ও চিকিৎসা ভাতা অন্তর্ভুক্ত। এছাড়া পারফরম্যান্স বোনাস, দূরত্ব ভাতা, মধ্যাহ্নভোজন ভাতা, গৃহঋণ, মোটরসাইকেল ঋণ এবং ব্যক্তিগত অগ্রিম ঋণ সুবিধাও প্রদান করা হবে। ইএসডিও প্রতিষ্ঠানটি নিয়োগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, বিশেষ করে শিশু ও যুব নির্যাতন, জেন্ডার নির্যাতন, যৌন হয়রানি ও দুর্নীতির বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকে।

ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে নির্বাচিতদের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে শাখার কার্যক্রম মনিটরিং ও নিয়মিত মাঠ পরিদর্শন। তাদের মাঠকর্মীদের রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ফিডব্যাক দিতে হবে। একই সঙ্গে সাপ্তাহিক, মাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। এছাড়া ঋণ প্রস্তাব যাচাই, সঠিক ঋণ বিতরণ তদারকি, শাখার হিসাব ব্যবস্থাপনা, নথি সংরক্ষণ এবং স্টোরের মালামাল রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে কিছু বিশেষ শর্তাবলি অনুসরণ করা হবে। যোগদানের সময় প্রার্থীদের ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একজন জামিনদারের অঙ্গীকারনামা জমা দিতে হবে। এছাড়া এক মাসের বেতনের সমপরিমাণ টাকা জামানত হিসেবে জমা রাখতে হবে যা পরবর্তীতে ফেরতযোগ্য এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সনদপত্র জমা দিতে হবে। সাক্ষাৎকারের সময় এবং চূড়ান্ত যোগদানের সময় সব মূল শিক্ষাগত সনদপত্র মানবসম্পদ বিভাগে জমা রাখতে হবে। বিশেষ শর্তাবলি চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জামিনদারের অঙ্গীকারনামা, ১ মাসের বেতনের সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা দিতে হবে।