প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লির পথে রয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। এএনআইয়ের সঙ্গে আলাপকালে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, কর্তৃপক্ষ তাকে আটক বা গ্রেপ্তার করতে চাইলে করতে পারে। তিনি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এতে তার কোনো আপত্তি নেই। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ উল্লেখ করেন যে, ‘যন্তর মন্তর ২.০’ কার্যক্রম শুরু হয়েছে এবং ভোট কারচুপিতে সহায়তার দিন শেষ হয়ে এসেছে। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিরও উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে থেকেই বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে এই কর্মসূচির ঘোষণা দিয়ে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল। গণতন্ত্র রক্ষায় এই লড়াইয়ে যোগ দিতে ভারতে আসা ধ্রুব রাঠি সবাইকে ১০ অক্টোবর দিল্লিতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় দিপকেসহ অন্যান্য নেতারা আগেই ঘোষণা দিয়েছিলেন, ১০ অক্টোবর যন্তর মন্তর ২.০-তে অংশ নেবেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।



