ইয়েমেনে সরকারি অভিযানে ১৪০০ হুথি যোদ্ধা হতাহত

, বিশ্ব

ইয়েমেনে সরকারি অভিযানে ১৪০০ হুথি যোদ্ধা হতাহত

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার তাদের চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৫০টির বেশি সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে। ‘ডন অব ইয়েমেন’ নামক এই অভিযানে ইরান-সমর্থিত হুথি বাহিনীর অন্তত এক হাজার ৪০০ জন যোদ্ধা হতাহত হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ। মূলত হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড উদ্ধারের লক্ষ্যে রোববার থেকে এই অভিযান জোরদার করা হয়েছে। এসব হামলায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা ‘ হতাহত’ হয়েছে বলে জানিয়েছে তারা।

দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার মাধ্যমে সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানান, আকাশপথের পাশাপাশি জল ও স্থলপথেও এই ধ্বংসাত্মক আঘাত হানা হয়েছে। তিনি জানান, অভিযানের আওতায় হুথিদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া স্থলবাহিনী সাফল্যের সাথে হুথিদের প্রতিরক্ষাব্যূহ ভেঙে একাধিক গুরুত্বপূর্ণ অবস্থান পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

মুখপাত্রের ভাষ্যমতে, বর্তমানে অর্জিত সামরিক সাফল্যগুলো ধরে রাখতে সরকারি বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং নির্ধারিত সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান চলছে। তবে সরকারের এই দাবিকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ বা অভিযানের সাফল্য নিয়ে নিরপেক্ষ কোনো উৎস থেকে এখন পর্যন্ত তথ্য যাচাই করা সম্ভব হয়নি।