চার দশকে আস্থার মূলে এসইএল: ২৭৬ প্রকল্প সফল হস্তান্তর

, বাংলাদেশ

চার দশকে আস্থার মূলে এসইএল: ২৭৬ প্রকল্প সফল হস্তান্তর

১৯৮৩ সালে অভিজ্ঞ প্রকৌশলী মো. আবদুল আউয়ালের হাত ধরে যাত্রা শুরু করা দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) দেশের আবাসন খাতে এখন এক আস্থার নাম। গত চার দশকে প্রতিষ্ঠানটি সফলতার সাথে ২৭৬টি আবাসন ও বাণিজ্যিক প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দক্ষ প্রকৌশলীদের তদারকিতে সেবার মান ও নির্মাণশৈলীতে তারা স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছে। নানামুখী সেবা ও সব প্রকল্প যথাসময়ে বাস্তবায়নে ক্রেতাদের কাছে বিশ্বস্ত বলে দাবি করেছে এই প্রতিষ্ঠান।

বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠানটির ৫১টি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে ঢাকার বসুন্ধরায় ৬টি, ধানমন্ডি ও মোহাম্মদপুরে ৫টি করে, উত্তরায় ৪টি, মালিবাগ ও মগবাজার এলাকায় ৪টি, ইস্কাটনে ৩টি, জলসিঁড়িতে ১৪টি এবং মহাখালী, গ্রিন রোড, হাতিরপুল ও গেন্ডারিয়ায় ১টি করে প্রকল্প বাস্তবায়নাধীন। এছাড়া সাভারে ১টি এবং কুমিল্লায় ৫টি প্রকল্প চলমান আছে। বাণিজ্যিক চাহিদা মেটাতে এসইএল ৫টি উন্নত বাণিজ্যিক প্রকল্প নিয়ে কাজ করছে, যার মধ্যে উল্লেখযোগ্য ‘সুফী স্কয়ার’ (অক্টোবর ২০২৬)। এর আগে ২০২৪ সালের মে মাসে তারা ‘কর্ণফুলী’ প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করেছে।

এসইএলের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মদ আবদুর রহমান জানান, দীর্ঘ পথচলার মূল চাবিকাঠি হলো গুণগত মান বজায় রাখা এবং প্রতিশ্রুতি রক্ষা করা। তিনি বলেন, নান্দনিকতার চেয়ে ভবনের স্থায়িত্ব ও বাসিন্দাদের জীবনের সুরক্ষাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেন। ভূমিকম্প-সহনশীলতা এবং বহুতল ভবনের কাঠামোগত সুরক্ষার বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এছাড়া গ্রাহকের আর্থিক ও মানসিক চাপ কমাতে নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর নিশ্চিত করা তাদের নিয়মিত কাজের অংশ। বিশেষ করে বহুতল ভবনের সুরক্ষা, কাঠামোগত ডিজাইন ও ভূমিকম্প–সহনশীলতার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই।’।

নগরায়ণের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক মানের টেকসই প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। মোহাম্মদ আবদুর রহমান আরও জানান, পরিবেশবান্ধব আবাসন গড়তে বৃষ্টির পানি শোষণ, পয়োবর্জ্য শোধনাগার (এসটিপি) স্থাপন এবং বিদ্যুৎ-সাশ্রয়ী নকশা নিশ্চিত করা হচ্ছে। আন্তর্জাতিক ‘এজ’ গ্রিন বিল্ডিং সনদ অর্জনকারী এসইএল ক্রেতাদের সাথে চুক্তিবদ্ধ শর্ত অনুযায়ী আধুনিক ও মানসম্মত আবাসন সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।