সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন এবং প্রধানমন্ত্রী তাতে সদয় সম্মতি দিয়েছেন। এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছিলেন।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইশরাক হোসেন বলেন, এখন থেকে তিনি ঢাকা-৬ আসন এবং আশপাশের এলাকায় মাদক নির্মূলসহ জাতীয় জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে চান। প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ দিয়েছেন এবং তাকে এলাকায় ফিরে কাজ করার পরামর্শ দিয়েছেন। সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত সময়ের আগেই তিনি শত শত নেতাকর্মী নিয়ে প্রেস ক্লাবে উপস্থিত হন। আমি উনাকে বলেছি পুরো সময়টাতে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা, পরবর্তীতে আরও যদি এলাকা থাকে সেখানকার মাদক নির্মূল এবং আমাদের জাতীয় জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। তিনি বলেছেন, ঠিক আছে যাও, এলাকা ঠিক করে এলাকায় কাজ কর।’। এ সময় তার সঙ্গে ছিলেন শত শত নেতা–কর্মী।
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে আলোচনায় আসেন ইশরাক হোসেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়।



