সংবিধান সংশোধনীতে বিরোধী দলের সহযোগিতা পাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

, বাংলাদেশ

সংবিধান সংশোধনীতে বিরোধী দলের সহযোগিতা পাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনী বা সংস্কারের উদ্যোগে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ‘তারা সংস্কার বলে যদি তুষ্ট থাকেন, আমাদের আপত্তি নেই কিন্তু তারা এই সংবিধান সংশোধনীতে বিরোধী দল হিসেবে সহযোগিতা এখনো পর্যন্ত করছে না’—উল্লেখ করেন তিনি।

সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সরকার এমন একটি সাংবিধানিক সংশোধনী আনতে চায়, যা অনেকে সংস্কার হিসেবেও অভিহিত করছেন। এ ক্ষেত্রে বিরোধী দল সংস্কারের পক্ষে কথা বললেও সংশোধনী প্রক্রিয়ায় তাদের কোনো সহযোগিতা মিলছে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় নেতা সরকারের প্রতি সহযোগিতা না করার ঘোষণা দিলেও তিনি ১৮ কোটি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা এবং সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়ার পরামর্শ দেন। তবে রাজনীতির মাঠের বক্তব্য আর সাংবিধানিক সংস্কারের কাজে অংশগ্রহণের মধ্যে মিল থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ১৮ কোটি জনগণকে সহযোগিতা করুন, এটাই আমরা চাই।’।