মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ঘোষণা করেছেন যে, ২০৩০ সালেই তাঁর বর্তমান প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে। শনিবার মিসরীয় মিলিটারি একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে ৭১ বছর বয়সী এই নেতা জানান, সংবিধান সংশোধনের বিষয়টি এখন আর আলোচনার টেবিলে নেই। তিনি স্পষ্ট করে বলেন, ২০৩০ সাল তাঁর ক্ষমতার চূড়ান্ত সময়সীমা এবং এই সিদ্ধান্তের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। শনিবার মিসরীয় মিলিটারি একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে ৭১ বছর বয়সী এই নেতা বলেন, ২০৩০ সালটি তাঁর মেয়াদের চূড়ান্ত সময় হিসেবে নির্ধারিত এবং বিষয়টি সম্পূর্ণভাবে মীমাংসিত।
দেশের পরবর্তী নেতৃত্বের প্রসঙ্গে সিসি বলেন, রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণের মতো যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে না ওঠা পর্যন্ত তিনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। তাঁর মতে, মিসরীয় সামরিক একাডেমি বর্তমানে নতুন প্রজন্মের যোগ্য নেতৃত্ব তৈরিতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসেন সিসি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী, মিসরের কারাগারগুলোতে বর্তমানে ৬০ হাজারেরও বেশি রাজনৈতিক বন্দি রয়েছেন, যাদের মধ্যে সহস্রাধিক নারী। সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে, চিকিৎসা অবহেলা ও মানবেতর জীবনযাপনের কারণে সাবেক প্রেসিডেন্ট মুরসিসহ একাধিক বিরোধী নেতা কারাগারে মৃত্যুবরণ করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী, বর্তমানে মিসরের বিভিন্ন কারাগারে ৬০ হাজারের বেশি রাজনৈতিক বন্দি রয়েছেন, যাদের মধ্যে ১ হাজারের বেশি নারী।



