বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিএমএসআরআই) তাদের প্রতিষ্ঠানে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)’ পদে এক জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদন সম্পন্ন করতে পারবেন।
পদের বিবরণ ও কর্মস্থল
- পদের নামপ্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)
- পদসংখ্যা১টি
- খাতস্বাস্থ্যসেবা
- চাকরির ধরনপূর্ণকালীন
- কর্মস্থলঢাকা, বাংলাদেশ
- বেতন-ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ওষুধশিল্প, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার কিংবা ডিজিটাল হেলথ বা স্বাস্থ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া ও ঠিকানা
আগ্রহী প্রার্থীদের সংক্ষিপ্ত আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) সংযুক্ত করে ডাকযোগে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানাসম্পাদক, নির্বাহী কমিটি, বিএমএসআরআই, বাড়ি নম্বর ৩৩–৩৫, সড়ক নম্বর ১৪/এ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা–১২০৯।
আবেদনের শেষ সময়
আগামী২৮ অক্টোবরতারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিমান বাংলাদেশের ক্যাটারিংয়ে ডিপ্লোমা, যাঁদের আবেদন করার সুযোগ।



