ধর্মপাশায় নদীতে পড়ে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

, বাংলাদেশ

ধর্মপাশায় নদীতে পড়ে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরীয়তপুর গ্রামে বাড়ির উঠানে খেলা করার সময় বৌলাই নদীতে পড়ে তাবাসছুম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষি শ্রমিক লিটন মিয়ার মেয়ে। পরিবারের ভাষ্যমতে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি আঙিনায় খেলা করছিল শিশুটি। এক পর্যায়ে সবার অজান্তে বসতঘরের পেছনে থাকা নদীতে সে পড়ে যায়।

দীর্ঘ খোঁজাখুঁজির পর সকাল নয়টার দিকে নদী থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার এসআই মজিবুর রহমান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।