কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ হওয়ার পর চারজন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। খবরটি নিশ্চিত করেছেন রামু থানার ওসি এ কে ফজলুল হক এবং হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি সুমনাথ বসু।
পুলিশ কর্মকর্তা সুমনাথ বসু জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা পর্যটকদের দুটি আলাদা দল একসংগে হিমছড়ি পয়েন্টে সাগরে নামে। একপর্যায়ে উত্তাল ঢেউয়ের তোড়ে পাঁচজন ভেসে যান। ঘটনার পরপরই বুধবার বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে নিখোঁজ দুজন পর্যটকের মধ্যে থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন তারা। কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট থেকে চার পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন
- রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২)।
- চট্টগ্রামের বাসিন্দা হারুনুর রশিদ (২৫)।
- নিবিড় নামে আরও এক পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন, তিনিও চট্টগ্রামের বাসিন্দা।



