মিচেল স্টার্কের বোলিং তোপে ৩২৯ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

, খেলা

মিচেল স্টার্কের বোলিং তোপে ৩২৯ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকাকে ৩২৯ রানে অলআউট করে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ছয় বলের ব্যবধানে প্রোটিয়া ব্যাটিং অর্ডারের শেষ চারটি উইকেট তুলে নিয়ে স্টার্ক ধস নামান স্বাগতিক শিবিরে। গেবেখায় সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানে হারের পর এই ম্যাচে অস্ট্রেলিয়া তাদের একাদশে চারটি বড় পরিবর্তন আনে। স্কোয়াড থেকে বাদ পড়েন স্টিভ স্মিথ, নিক ম্যাডিনসন, বো ওয়েবস্টার ও স্কট বোল্যান্ড। তাদের স্থলাভিষিক্ত হন ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, কুপার কনোলি ও স্পিনার নাথান লায়ন। মাত্র ছয় বলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার শেষ ৪ উইকেট তুলে নিয়ে প্রোটিয়া ব্যাটিং অর্ডারে ধস নামান স্টার্ক।

ম্যাচের টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স।

ব্যাটিংবান্ধব উইকেটে শুরুটা অবশ্য চমৎকার ছিল স্বাগতিকদের। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা মার্কেস অ্যাকারম্যান এবং এইডেন মার্করামের উদ্বোধনী জুটি বেশ শক্ত ভিত গড়ে তোলে। কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত তারা ১৪০ রান তুলে ফেলেছিলেন। সেই সময় পর্যন্ত অ্যাকারম্যান ৭৫ বলেই ৮২ রান করে ফেলেছিলেন। তবে বিরতির পর দলীয় ১৫৮ রানের মাথায় আক্রমণাত্মক খেলতে গিয়ে অফ-স্পিনার নাথান লায়নের বলে স্টাম্পিংয়ের শিকার হন অ্যাকারম্যান। তিনি ৯৪ বলে ১২টি চার ও দুটি ছক্কায় ৯৫ রান করেন। অ্যাকারম্যানের বিদায়ে ভাঙে জুটি এবং হঠাৎ ছন্দপতন ঘটে স্বাগতিক শিবিরে। মাত্র ৭৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে প্রোটিয়ারা ব্যাকফুটে চলে যায়। ৯৪ বলে ১২টি চার ও ২ চারে ৯৫ রান করে তার বিদায়ে ভাঙে জুটি।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস ও স্টার্কের বোলিং পরিসংখ্যান

  • দুর্দান্ত এক বলে বাভুমাকে (০) বোল্ড করেন লায়ন। এরপরই শুরু হয় স্টার্ক-শো!
  • পরপর দুই ওভারে স্টার্ক ফিরিয়ে দেন বিপজ্জনক ডেভিড বেডিংহাম (৫০) ও উইয়ান মুল্ডারকে (০)।
  • ইনিংসে মোট ৭২ রানে ৬ উইকেট শিকার করে অজিদের সাফল্যের মূল কারিগর মিচেল স্টার্ক।

সপ্তম উইকেটে ৯৫ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন রায়ান রিকেলটন ও মার্কো ইয়ানসেন। কিন্তু দিনের খেলার শেষের দিকে নতুন বল হাতে পেয়েই ভয়ংকর হয়ে ওঠেন স্টার্ক। নতুন বলের চতুর্থ ডেলিভারিতে রিকেলটনকে (৪২) এলবিডব্লুর ফাঁদে ফেলেন, আর ঠিক দুই বল পর ইয়ানসেনকেও (৫২) করেন বোল্ড। নিজের পরের ওভারের প্রথম বলে জেরাল্ড কোয়েটজিকে আউট করার পর তৃতীয় বলে কাগিসো রাবাদাকে এলবিডব্লু করে স্বাগতিকদের ইনিংসের ইতি টেনে দেন এই বাঁহাতি পেসার। জশ হ্যাজলউডের বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দেওয়ার আগে মার্করাম করেন ৭৮ রান। নাথান লায়নের ঘূর্ণি এবং স্টার্কের বিধ্বংসী স্পেলে স্বাগতিকরা বড় সংগ্রহের পথ থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয়।