রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজ হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি। দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার বিকালে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, গত ২৭ অক্টোবর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি আরও বলেন, ‘রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে সপরিবার থাকতেন তাহসিফ।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে তাহসিফ সৌরির বলে শনাক্ত করেন তার আত্মীয়রা। নিহত তাহসিফের বাবার নাম কে এম এনায়েত হেলাল। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানিয়েছেন, এখনই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামানও এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাহসিফ সৌরি জুলাই গণঅভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে পালানোর দৃশ্য ধারণ ও প্রকাশের ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে আলোচনায় এসেছিলেন। তার নিখোঁজ হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে জনমনে নানামুখী প্রশ্ন তৈরি হয়েছে।



