ঢাকা টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এর আগে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে শনিবার দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে মোট ১৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ঢাকা টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।৬ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শুরু করে শনিবার আরও ৬৩ রান যোগ করেছেন টেইলেন্ডাররা।
সংবাদ সম্মেলনে সবাইকে ‘বিশ্বাস রাখতে’ বলেছিলেন নাঈম হাসান। সেই আস্থার প্রতিদান দিয়ে শেষ পর্যন্ত একাই লড়াই চালিয়ে গেছেন তিনি। ১৮ রান নিয়ে দিন শুরু করা নাঈম ৫২ রান করে আউট হয়েছেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। জাকের আলী ২২ রান করে দিন শুরুর পরপরই ওয়ারিক্যানের বলে রোস্টন চেজের ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ৫২ রানে আউট হওয়ার আগে বাংলাদেশের স্কোরটা নিয়ে গেলে ১৪২ রানে। শুধু কথায়ই নয়, ব্যাট হাতে সেই আস্থার প্রতিদানও দিয়েছেন নাঈম। মুমিনুলের কনকাশন সাব হিসেবে নামা এই ব্যাটার ২২ রান করেছেন।
জাকেরের বিদায়ের পর নাঈম হাসান ও হাসান মাহমুদ ২৬ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ১১০ রানে হাসান মাহমুদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওয়ারিক্যান। পরবর্তীতে টাইগারদের লিড যখন ১৫৪, তখন তাইজুল ইসলাম ৮ রান করে রোস্টন চেজের বলে এলবিডব্লিউ হন।
ক্যারিবিয়ান বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বল করেছেন রোস্টন চেজ, যিনি একাই ৫টি উইকেট শিকার করেছেন। এছাড়া ওয়ারিক্যান নিয়েছেন ৪টি উইকেট। দিনশেষে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামছে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজের হয়ে ৫ উইকেট নিয়েছেন রস্টন চেজ। ওয়ারিক্যান নিয়েছেন ৪ উইকেট।



