নেতানিয়াহুর স্পিকারকে সরাতে ঐক্যবদ্ধ ইসরায়েলি বিরোধী শিবির

, বিশ্ব

নেতানিয়াহুর স্পিকারকে সরাতে ঐক্যবদ্ধ ইসরায়েলি বিরোধী শিবির

ইসরায়েলের নতুন পার্লামেন্টে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই স্পিকার আমির ওহানাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বিরোধী রাজনৈতিক শিবির। প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ এই স্পিকারকে অপসারণে আরব দলসহ বিরোধীদের মধ্যে ইতিমধ্যে সমঝোতা হয়েছে। আগামী ১০ নভেম্বর নতুন পার্লামেন্ট বা নেসেট অধিবেশন শুরুর দিনই এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। এছাড়া আরব দল জয়েন্ট লিস্ট ও রাআম জোটের দখলে রয়েছে ১৯টি আসন। ইসরায়েলের আইন অনুযায়ী, সরকার গঠনের জন্য ন্যূনতম ৬১টি আসনের প্রয়োজন। কোনো পক্ষই এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে এখন রাজনৈতিক হিসাব-নিকাশ চলছে। আরব জোট ও দল জয়েন্ট লিস্ট এবং রাআম পেয়েছে ১৯ আসন। এই শিবিরে ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোও রয়েছে। সে দিক দিয়ে কোনো দল বা জোটই এই সংখ্যক আসন পায়নি।

ডেমোক্র্যাটস নেতা ইয়ার গোলান শুক্রবার চ্যানেল ১২-এর এক অনুষ্ঠানে নিশ্চিত করেছেন যে, পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণের পর তাদের প্রথম কাজই হবে নতুন স্পিকার নিয়োগ দেওয়া। এরপর বিভিন্ন সংসদীয় কমিটির প্রধানদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি জানিয়েছেন, ওহানাকে অপসারণের বিষয়ে বিরোধী দলগুলো একমত হলেও নতুন স্পিকার হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। তবে বিভিন্ন রাজনৈতিক মহলে সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের নাম আলোচিত হচ্ছে। সরকার গঠন নিয়ে আলোচনা চললেও নির্ধারিত সেই দিনই নির্বাচিত সদস্যদের শপথ নিতে হবে।

বিরোধী জোটের মধ্যে ইয়াশার, বি’ইয়াচাদ, ডেমোক্র্যাটস, ইসরায়েল বেইতেনু এবং আরব দলগুলো ঐক্যবদ্ধ হলে সহজেই স্পিকার পরিবর্তনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে। সরকার গঠনের আলোচনায় টিকে থাকতে গাদি আইজেনকট কিংবা নেতানিয়াহু উভয়কেই শেষ পর্যন্ত আরব দলগুলোর দিকেই হাত বাড়াতে হবে। এদিকে, বিরোধী পক্ষ অভিযোগ করেছে যে, নির্বাচনের ফলাফল নিয়ে নেতানিয়াহু প্রশ্ন তোলার চেষ্টা করছেন। হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি। গত মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা।