বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ‘শৃঙ্খলা নিরাপত্তা অগ্রগতি’ মূলমন্ত্রে বলীয়ান হয়ে এবং ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে যাঁরা পুলিশ সদস্য হতে আগ্রহী, তাঁরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা ১৩ নভেম্বর ২০২৬ থেকে শুরু হবে।
মোট চার ধাপে ৬৪ জেলার প্রার্থীদের এই পরীক্ষা গ্রহণ করা হবে।
এরপর পর্যায়ক্রমে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগের সুযোগ রয়েছে, যেখানে ঘরে বসে অনলাইনে আবেদন করা সম্ভব।
অন্যদিকে, সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে দুই মাসে ক্যাডার হওয়া কঠিন মনে হলেও নিয়মিত চর্চা ও সঠিক পরিকল্পনায় তা অসম্ভব নয়। নিচে পুলিশ কনস্টেবল নিয়োগের চার ধাপের পরীক্ষার তারিখ ও সময়সূচি বিস্তারিত তুলে ধরা হলো
প্রথম ধাপের সময়সূচি
- শারীরিক সক্ষমতা পরীক্ষার তারিখ: ১৩, ১৪ ও ১৫ নভেম্বর, সকাল ৮টা।
- লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
- মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ: ৫ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
- অন্তর্ভুক্ত জেলাসমূহ: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা।
দ্বিতীয় ধাপের সময়সূচি
- শারীরিক সক্ষমতা পরীক্ষার তারিখ: ১৬, ১৭ ও ১৮ নভেম্বর, সকাল ৮টা।
- লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ: ২ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
- মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ: ১২ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
- অন্তর্ভুক্ত জেলাসমূহ: সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী।
তৃতীয় ধাপের সময়সূচি
- শারীরিক সক্ষমতা পরীক্ষার তারিখ: ১৯, ২০ ও ২১ নভেম্বর, সকাল ৮টা।
- লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ: ৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
- মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
- অন্তর্ভুক্ত জেলাসমূহ: নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান।
চতুর্থ ধাপের সময়সূচি
- শারীরিক সক্ষমতা পরীক্ষার তারিখ: ২২, ২৩ ও ২৪ নভেম্বর, সকাল ৮টা।
- লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
- মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
- অন্তর্ভুক্ত জেলাসমূহ: নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন।



