ইন্টার মিলানের সঙ্গে গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচের আগে এসি মিলান তাদের ক্লাব ইতিহাসের অন্যতম সেরা তারকা রিকার্ডো কাকাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে। ক্লাবের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হওয়ার সময় সান সিরো স্টেডিয়ামের গ্যালারিতে দাঁড়িয়ে থাকা সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় আবেগপ্রবণ হয়ে পড়েন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। এক সময়ের নিজের প্রিয় আঙিনায় দাঁড়িয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। ম্যাচ শুরুর আগে কাকাকে মাঠে সম্মান জানানো হয়। মিলান সমর্থকেরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। যে স্টেডিয়ামে কেটেছে তার ক্যারিয়ারের সেরা বছরগুলো, সেখানে এই বিশেষ মুহূর্তে আবেগ সামলাতে তাকে বেশ কষ্ট করতে হয়েছে।
ম্যাচ শেষে সম্প্রচারকারী মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় কাকা বলেন, সান সিরোতে মিলানের সমর্থকদের মাঝে ফিরে আসার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটি তার জন্য অত্যন্ত বিশেষ একটি দিন। রোসোনেরিদের জার্সিতে তিনি সব মিলিয়ে ৩০৭টি ম্যাচ খেলেছেন, যেখানে তার গোল সংখ্যা ১০৪ এবং সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৮১টি। তার বর্ণিল ক্যারিয়ারে ২০০৩-০৪ মৌসুমে সিরি আ জয়, ২০০৬-০৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ২০০৭ সালে ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের মতো সাফল্য রয়েছে। গোল করেছেন ১০৪টি, করিয়েছেন ৮১টি। এরপর ২০০৬-০৭ মৌসুমে তার অবদানে তারা চ্যাম্পিয়ন্স লিগ জেতে।
ব্যক্তিগত অর্জনের ঝুলিও বেশ সমৃদ্ধ কাকাকার। ২০০৬-০৭ চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল করে গোল্ডেন বুট জেতার পাশাপাশি তিনি ২০০৭ সালে ব্যালন ডি’অর, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার এবং উয়েফা ক্লাব ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কার অর্জন করেন। এখন পর্যন্ত তিনি মিলান এবং ব্রাজিলের সর্বশেষ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের গৌরব ধরে রেখেছেন।
ভবিষ্যতে মিলানের জার্সিতে আবারও ব্রাজিলিয়ান তারকাদের দেখার ইচ্ছাপ্রকাশ করে কাকা বলেন, সেরা ক্লাবগুলোতে নিজ দেশের খেলোয়াড়দের দেখতে তার ভালো লাগে। একই সঙ্গে তিনি নিজের বন্ধু ও তারকা ফুটবলার লুকা মদ্রিচের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন। মাঠের দর্শক গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করা কাকার জন্য দিনটি স্মরণীয় হয়ে রইল, কারণ তার প্রিয় দল ডার্বিতে ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে।



