নিয়োগের বিস্তারিত
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে ১১ গ্রেডের ভেরিফিকেশন বা ইনভেস্টিগেশন অফিসার পদে দুজন দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সশস্ত্র বাহিনীর ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিও বা সমপদমর্যাদাধারী (বিমানবাহিনী ব্যতীত)।
আগ্রহী প্রার্থীরা ১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।
পদের তথ্য ও শিক্ষাগত যোগ্যতা
- পদসংখ্যা: ২ জন
- বেতন স্কেল: ১১তম গ্রেডে ২৫,০০০ থেকে ৬০,৫০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অভিজ্ঞতা: সশস্ত্র বাহিনীতে (বিমানবাহিনী ব্যতীত) ন্যূনতম ২০ বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিও বা সমপদমর্যাদার অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- ওয়েবসাইট: আগ্রহীরা basb.teletalk.com.bd এই ঠিকানায় আবেদনপত্র পূরণ করবেন।
- আবেদন ফি: ১৬৮ টাকা।
- সময়সীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়ে ২১ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জনের চাকরি, অনলাইনে আবেদন শুরু ২ নভেম্বর।



