৩০ বছর পূর্তি উদযাপনে আমীর শেখ তামিমের আল জাজিরা সফর

, বিশ্ব

৩০ বছর পূর্তি উদযাপনে আমীর শেখ তামিমের আল জাজিরা সফর

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক’ তার পথচলার ৩০ বছর পূর্ণ করেছে। “গল্পের পথচলা অব্যাহত…” প্রতিপাদ্যকে সামনে রেখে দোহায় অবস্থিত সদর দপ্তরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী। অনুষ্ঠানে আরও অংশ নেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল-থানী, নেটওয়ার্কটির চেয়ারম্যান শেখ হামাদ বিন সামের আল-থানী, ডিরেক্টর জেনারেল শেখ নাসের বিন ফয়সাল আল-থানীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক সাংবাদিক ও কূটনৈতিক ব্যক্তিবর্গ। প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ মাধ্যম ‘আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক’-এর ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে আমীর শেখ তামিম আল জাজিরার তিন দশকের ঐতিহাসিক অগ্রযাত্রা এবং এর প্রতিষ্ঠাতা ফাদার আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানীর ভিশন নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র ও বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া তিনি নেটওয়ার্কটির অত্যাধুনিক নতুন নিউজ রুম এবং হাই-টেক স্টুডিও পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁকে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সম্প্রচার খাতে ব্যবহৃত বিশ্বমানের প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। তিন দশকের সাফল্য ও চ্যালেঞ্জের ইতিহাস।

১৯৯৬ সালে মাত্র ৬ ঘণ্টার সম্প্রচার নিয়ে যাত্রা শুরু করা আল জাজিরা আজ বিশ্ব গণমাধ্যমের অন্যতম পরাশক্তির নাম। বর্তমানে বিশ্বের ১৫০টির বেশি দেশে ৪৩০ মিলিয়ন পরিবারে এই নেটওয়ার্কের সংবাদ পৌঁছে যাচ্ছে। ৭০টিরও বেশি ব্যুরোর মাধ্যমে ৯৫টি দেশে প্রায় ৩ হাজার কর্মী প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ৫২ মিলিয়ন অনুসারী রয়েছে। গ্লোবাল নেটওয়ার্ক: বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি (৪৩০ মিলিয়ন) পরিবারে পৌঁছে যায় আল জাজিরা। বিশ্বের ৭০টিরও বেশি ব্যুরোতে ৯৫টি দেশের প্রায় ৩,০০০-এর বেশি কর্মী কাজ করছেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির ৫ কোটি ২০ লাখ (৫২ মিলিয়ন) অনুসারী রয়েছে।

চ্যালেঞ্জিং সাংবাদিকতায় সাহসিকতার নজির স্থাপন করা এই প্রতিষ্ঠানটি ২০০১ সালে কাবুলে এবং ২০০৩ সালে বাগদাদে কার্যালয়ে হামলার শিকার হওয়া সত্ত্বেও তাদের কার্যক্রম অব্যাহত রাখে। ২০১১ সালে ‘আরব বসন্ত’-এর কভারেজের জন্য চ্যানেলটি পীবডি অ্যাওয়ার্ড অর্জন করে। তবে এই দীর্ঘ যাত্রায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৪ জনেরও বেশি সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ২০২২ সালে জেনিনে নিহত শিরিন আবু আকলেহ এবং ২০২৫ সালে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আনাস আল-শরীফের নাম বিশেষভাবে স্মরণ করা হয়। বিপ্লব ও সম্মাননা: ২০০১ সালে কাবুল ও ২০০৩ সালে বাগদাদে আল জাজিরার কার্যালয়ে হামলা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তাদের সাহসী সাংবাদিকতা থামায়নি।

প্রতিষ্ঠার তিন দশক পূর্তির এই বিশেষ মুহূর্তে আল জাজিরা তাদের নতুন ডিজিটাল চ্যানেল ‘আল জাজিরা নাও’ (Al Jazeera Now) এবং ৩০টিরও বেশি নতুন অনুষ্ঠান চালুর ঘোষণা দিয়েছে, যা বিশ্বজুড়ে তাদের দর্শকপ্রিয়তাকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।